টার্মস অ্যান্ড কন্ডিশনস

অর্ডার

ওয়েবসাইটের কার্ট বা WhatsApp-এর মাধ্যমে অর্ডার করা যাবে। অর্ডার নিশ্চিত হওয়ার আগে আমাদের পক্ষ থেকে ফোন বা WhatsApp-এ যোগাযোগ করে স্টক ও ঠিকানা যাচাই করা হয়।

দাম ও পেমেন্ট

সব দাম বাংলাদেশি টাকায় (৳) উল্লেখ করা। ডেলিভারি চার্জ অর্ডারের সময় আলাদাভাবে জানানো হয়। পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি অথবা মোবাইল ব্যাংকিংয়ে (অ্যাডভান্স) করা যাবে। বাজার পরিস্থিতিতে দাম পরিবর্তন হতে পারে; অর্ডার কনফার্মের সময়ের দামই চূড়ান্ত।

ডেলিভারি

ঢাকার ভেতরে সাধারণত ১-২ কর্মদিবস এবং ঢাকার বাইরে ২-৪ কর্মদিবসে ডেলিভারি সম্পন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার জটিলতায় সময় কিছুটা বেশি লাগতে পারে।

যোগাযোগ

যেকোনো প্রশ্নে: 01785-531602